সাপের কামড়ে মৃত ১ - The News Lion

সাপের কামড়ে মৃত ১



দি নিউজ লায়ন;   চাষের জমিতে কাজ করার সময় সাপের কামড়ে মৃত্যু হল এক ব্যাক্তির। মৃত ব্যাক্তির নাম শম্ভু পাড়ুই (৪১) ‌‌বাড়ি শ্যামপুরের বালিচাতুরী অঞ্চলের গোহালবেড়িয়া গ্রামে। শ্যামপুর থানার পুলিশ মৃতদ ময়নাতদন্তে পাঠিয়েছে।


স্থানীয় সূত্রে খবর মঙ্গলবার বিকেলে চাষের জমিতে জল ছেঁচার কাজ করছিল শম্ভু পাড়ুই। প্রথমে বিষধর সাপটি তার পায়ে কামড়ালেও প্রথমে সে বিষয়টি পাত্তা দেয়নি। যদিও দ্বিতীয়বার সাপটি কামড়ানোর পর পায়ে অসহ্য যন্ত্রনা শুরু হল শম্ভু পাড়ুই সাইকেল চালিয়ে বাড়ি আসে। পরে প্রথমে তাকে স্থানীয় একটি ওঝার কাছে পরে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভর্তি করার কিছুক্ষণ পর তার মৃত্যু হয়। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.